|
Date: 2026-09-12 07:44:59 |
আসন্ন নাগেশ্বরী উপজেলার ১নং রামখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারে ও জনসমর্থনে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক ফারুক আহমেদ। তিনি পূর্ব রামখানা গ্রামের ভোজনপুর এলাকার মো. জব্বুর হোসেনের সুযোগ্য পুত্র। ভোটের আনুষ্ঠানিকতা শুরুর আগেই দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ করে তিনি এলাকাবাসীর মনে বিশেষ স্থান করে নিয়েছেন।
নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ফারুক আহমেদের সততা, আন্তরিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে পুরো ওয়ার্ডজুড়ে একটি ইতিবাচক জনমত তৈরি হয়েছে। নাড়িরভিটা, মাদারেরকুটি, ব্যাপারীটারী, কানুরকুটি, সরকারটারী, খুনিয়াটারী, কাশিয়াবারী, ভোজনপুর ও রামখানা এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম শোনা যাচ্ছে।
এলাকার প্রবীণ মুরব্বিরা জানান, কোনো আনুষ্ঠানিক বা সরকারি দায়িত্ব পাওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে এলাকার ভাঙা রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন এবং দুস্থদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। তাঁর এমন জনবান্ধব উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজেরুণ এই মেম্বার পদপ্রার্থী শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকাকে একটি মাদকমুক্ত ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আসন্ন নির্বাচনে ৫নং ওয়ার্ডবাসীর দোয়া, মূল্যবান ভোট ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
© Deshchitro 2024