চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া উপজেলার অংশবিশেষ নিয়ে বহুল প্রত্যাশিতদোহাজারী-সাঙ্গু থানা প্রশাসনিক উপজেলা গঠনের প্রক্রিয়ায় দোহাজারী পৌরসভা ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবরে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ক্ষোভ দেখা দিয়েছে

 সরকারি নথি দাপ্তরিক চিঠিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের ডিও পত্রের (ডিও নম্বর: বাজাস/চট্টগ্রাম-১৪/২০২৬, তারিখ: ২০ আগস্ট ২০২৬) পরিপ্রেক্ষিতে চন্দনাইশ সাতকানিয়ার অংশবিশেষ নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়

 এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা পরিষদ- শাখা) থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে একটি সরকারি স্মারক পাঠানো হয় স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৪৬.১৮.০০০৩.২৬-৩৪২ এতে সাতকানিয়ার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে

 তবে ওই প্রশাসনিক চিঠিতে দোহাজারী পৌরসভা ধোপাছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে ছয়টি ইউনিয়ন নিয়ে প্রস্তাব তৈরির নির্দেশনা আসায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে তাদের দাবি, এর আগে সাতকানিয়া চন্দনাইশ থানাকে বিভক্ত করেদোহাজারী-সাঙ্গু থানাগঠনের প্রক্রিয়া প্রশাসনিকভাবে এগিয়ে নেওয়া হয়েছিল

 নথি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- শাখা এপ্রিল ২০২১ তারিখে জারি করা প্রজ্ঞাপনে সাতকানিয়া চন্দনাইশ থানাকে বিভক্ত করেদোহাজারী-সাঙ্গু থানাস্থাপনের সুপারিশ অনুমোদন করে এর স্মারক নম্বর ৪৪.০০.০০০০.০৯৬.০১.০০৬.১৭-১৫৬ প্রস্তাবিত ৪টি থানার কার্যক্রম পরিচালনার জন্য ১০০টি পদ এবং ২৫টি যানবাহন অনুমোদনের বিষয়টিও ওই প্রক্রিয়ার অংশ ছিল

 স্থানীয় বাসিন্দাদের দাবি, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব দীর্ঘদিনের প্রশাসনিক দাবির বিবেচনায় দোহাজারীকে কেন্দ্র করেদোহাজারী-সাঙ্গু থানাএবং সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা গঠন করা প্রয়োজন তাদের মতে, দোহাজারী ধোপাছড়িকে বাদ দিয়ে মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠন করা হলে দীর্ঘদিনের প্রশাসনিক পুনর্বিন্যাসের দাবি স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটবে না

 দোহাজারী পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম বলেন, “দোহাজারীকে বাদ দিয়ে নতুন কোনো থানা বা উপজেলা দোহাজারীবাসী মেনে নেবে না বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি

 ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলিম বলেন, “দোহাজারী-সাঙ্গু থানা ছাড়া আমরা অন্য কোনো থানা মানি না, মানব না আমাদের একটাই দাবিদোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন করা হোক

 দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেয়ার উদ্দীন সুমন বলেন, “দোহাজারী পৌরসভার উন্নয়নে সংসদ সদস্য মহোদয় আন্তরিক তিনি দোহাজারীবাসীকে অতীতের মতো এবারও আশাহত করবেন না বলে আশ্বস্ত করেছেন

 দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান বেগ বলেন, ‘দোহাজারী-সাঙ্গুথানা নামকরণের পক্ষে তৎকালীন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এবং সাতকানিয়ার ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের সম্মতিতে ডিও লেটার দেওয়া হয়েছিল তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর হিসেবে পরিচিত দোহাজারী সড়ক, নৌ রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল

 তিনি আরও বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১৯৮৫ সালে দোহাজারীকে থানা করার বিষয়ে সুপারিশ করেছিল পরবর্তীতে দক্ষিণ চট্টগ্রামে নতুন জেলা গঠনের একটি প্রস্তাবেও দোহাজারীকে জেলা সদর করার সুপারিশের কথা উল্লেখ করা হয় ২০০১ সালে দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সময় তৎকালীন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দোহাজারী থানা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বলেও তিনি দাবি করেন

 আবদুল্লাহ আল-নোমান বেগ আরও বলেন, নবম জাতীয় সংসদের অধিবেশনে তৎকালীন সংসদ সদস্য সাবেক প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বিএসসি দোহাজারীকে থানা করার প্রস্তাব সংসদে উত্থাপন করেন এর ধারাবাহিকতায়দোহাজারী-সাঙ্গু থানাবাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন

 স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের প্রশাসনিক প্রক্রিয়া জনদাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দোহাজারী ধোপাছড়িকে বাদ না দিয়ে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা প্রশাসনিক সুবিধার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন একই সঙ্গেদোহাজারী-সাঙ্গু থানাবাস্তবায়নের পূর্ববর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নথিপত্রও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024