, মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মো. মুরশিদুল ইসলাম নূরী (খতিব: আবাসন জামে মসজিদ এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক: নূরে মদিনা মডেল মাদরাসা, ঢেলাপীর, সৈয়দপুর, নীলফামারী)।
এছাড়া দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক মাওলানা মোফাজ্জল হোসেন মুজাহিদ (খতিব: মুন্সীপাড়া জামে মসজিদ, সদর, দিনাজপুর)। তৃতীয় বক্তা হিসেবে ছিলেন হাফেজ ক্বারী মো. বডিউজ্জামান (মুন্সীপাড়া জামে মসজিদ) এবং মাদরাসা পর্যবেক্ষক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মাসুদ (খালপাড়া ফুরকানিয়া মাদরাসা)। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইমানী ও রূহানী নাতে রাসুল (সা.) পেশ করেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সৈয়দপুর হইতে আগত সুপরিচিত “তাসদারে মাদিনা নাতে রা’থ গ্রুপ”। উক্ত মাহফিলে দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. তারেক রহমান।
বাদ মাগরিব শুরু হওয়া এই দ্বীনি মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত ও জীবনের ওপর আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এবং দেশে -বিদেশে চিকিৎসারত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মো. মুরশিদুল ইসলাম নূরী । এসময় মাদ্রাসার কোরানে হাফেজ চার শিক্ষার্থীকে পাগরী পরিয়ে দেন তিনি। মুন্সিপাড়া,খাল পাড়া তরুন সমাজের আন্তরিক সহযোগিতা এবং এলাকার ব্যক্তিবর্গের আর্থিক ও পারস্পরিক সহযোগিতায় এমন একটি মহতী উদ্যোগ উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই মহতী আয়োজনের উদ্যোক্তা ও দিকনির্দেশক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারেক রহমান।