|
Date: 2026-09-12 21:42:39 |
টাঙ্গাইলের ছয়টি উপজেলা নিয়ে গঠিত উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে মধুপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও তথ্যনির্ভর সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও উন্নয়নের কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।
মতবিনিময় সভায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে উত্তর টাঙ্গাইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি আনসার আলী, সহ-সভাপতি আলিম, মধুপুর গ্রিন টিভির প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি খান ফজলুর রহমান, অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ এবং ক্রীড়া সম্পাদক নুর আলম, কেএম মিঠু, আ. লতিফ, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আ.
হামিদ, সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনীসহ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উত্তর টাঙ্গাইল অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।
© Deshchitro 2024