|
Date: 2026-09-14 17:56:45 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনগণের সেবা করার প্রত্যয়ে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান (এম,এ)। তিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে তিনি পরিচিতি লাভ করেছেন।
তিনি ছাত্রজীবন থেকেই পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষাকতা পেশায় যুক্ত হন।
এদিকে,সরকার নভেম্বরে স্থানীয় নির্বাচন ঘোষনা করায়। নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান জানান, “ওয়ার্ডবাসীর পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত করা এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলায় আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিক ন্যায্য সেবা নিশ্চিতে জন্য কাজ করতে চাই ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্পৃক্ততা তার প্রার্থিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
© Deshchitro 2024