নিষিদ্ধঘোষিত আওয়ামী সন্ত্রাসীীুলহদের ধারালো অস্ত্রের কোপে নিহত  শালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইসলাম শেখ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার বিকালে লোহাগড়া উপজেলার এস,এইচ,বি,আর আলিম মাদ্রাসা চত্বরে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী উজ্জল এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ৪ীলগীগীলী৩৩রঈ, ্কয়গশক্ বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়াহিদুজ্জামান, ফিরোজ হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শালনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইসলাম শেখ কে কুপিয়ে হত্যা করেছে। মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দ্রুত চার্জশিট  প্রদানের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এই হত্যাকান্ডের যারা মাস্টারমাইন্ড তাদেরকেও  গ্রেফতার করতে হবে। 


উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গোরস্তানের সামনে পাকা রাস্তার উপর একা পেয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য  নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত  ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।


শালনগর  ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024