‎সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান কিংবা সামাজিক আড্ডায় এখন একটাই আলোচনা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কেমন নেতৃত্ব চান বহুলীবাসী। তৃণমূলের সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী-পেশার ভোটারদের মধ্যে একটাই ধ্বনি, সততা ও যোগ্যতার শক্তিতে বলীয়ান হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জুকেই তারা অভিভাবক হিসেবে দেখতে চান।

‎​দীর্ঘদিন ধরে এলাকার সুখে-দুঃখে পাশে থাকা এস এম রঞ্জু কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি এলাকায় একজন উদার, মানবিক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ এবং সর্বস্তরের জনগণের বিপদে-আপদে তিনি সর্বদা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। কোনো প্রকার পদের মোহে নয়, বরং নিঃস্বার্থ জনসেবাকেই তিনি নিজের প্রধানব্রত মনে করেন।

‎​এলাকার বয়োজ্যেষ্ঠ ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বহুলী ইউনিয়নের উন্নয়ন ও শান্তির বজায় রাখতে একজন সৎ, দক্ষ এবং সর্বজনগ্রাহ্য নেতৃত্বের প্রয়োজন। তাদের মতে, এস এম রঞ্জু কেবল নিজের সততা ও মেধার গুণেই সবার হৃদয় জয় করেননি, বরং এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার। প্রবীণদের সম্মান করা এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত, আধুনিক ও সুশাসিত ইউনিয়ন গড়ার যে ভিশন তাঁর রয়েছে, তা সাধারণ মানুষকে গভীরভাবে আশাবাদী করে তুলেছে।

‎​রাজনৈতিক জীবনে জেলা বিএনপির উপদেষ্টার মতো গুরুদায়িত্বে থেকেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ সবসময় ছিল সহজ ও উন্মুক্ত। কোনো অহংকার বা দূরত্ব না রেখে তিনি সবসময় মিশে গিয়েছেন তৃণমূলের দুঃখ-কষ্টে।

‎​আসন্ন বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর এই পরিচ্ছন্ন ভাবমূর্তি, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও সুদৃঢ় রাজনৈতিক পরিচয়ই তাঁকে চেয়ারম্যান পদের অন্যতম শীর্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এলাকাবাসী মনে করছেন, সততা ও যোগ্যতার এই বিরল মেলবন্ধন যদি বহুলী ইউনিয়নের নেতৃত্বে আসে, তবে কেবল সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নই হবে না, বহুলী পরিণত হবে একটি মডেল ইউনিয়নে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024