|
Date: 2026-09-18 10:03:01 |
রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজবাড়ী (পাকারমাথা) বাজারস্থ মাদ্রাসা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার।
জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সেলিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক রেজাউল করিম খাজা, সহকারী শিক্ষক আব্দুর রহমান ও নাজমুল হোসাইন, অভিভাবক মজনু মিয়া এবং শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশ-সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পরে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫২ জন ছাত্র-ছাত্রীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
© Deshchitro 2024