বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ সাকীরুন মিয়াকে সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং কসবা উপজেলার আবু নাছের আবেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাকীরুন মিয়া, সদর উপজেলার মোহাম্মদ আল আমীন, নাসিরনগর উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম, নবীনগর উপজেলার মোহাম্মদ ইব্রাহিম খলিল, বাঞ্ছারামপুর উপজেলার মোহাম্মদ ইমরান, আখাউড়া উপজেলার মোহাম্মদ আমানউল্লাহ, বিজয়নগর উপজেলার কিরিট মজুমদার, আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ রাশেদুল আলম, সরাইল উপজেলার মোহাম্মদ আনিসুর রহমান এবং কসবা উপজেলার আবু কাওছার ভূইয়া।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি মোহাম্মদ আনিছুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রামেল খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল বুখারী, প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম এবং ক্রীড়া, সংস্কৃতি, কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ মোকারিম।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, সোহাগ সরকার ও অকুল সাহাজী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের কল্যাণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024