|
Date: 2026-09-20 12:07:59 |
ছবি-সিরাজুল মোস্তফা চৌধুরী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের কুতু্বদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে চলছে প্রার্থী ও নেতৃত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা সিরাজুল মোস্তফা চৌধুরী।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় সিরাজুল মোস্তফা চৌধুরী। । দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, খাদ্যসামগ্রী বিতরণ, সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা তুলে ধরছেন স্থানীয়রা।
তার সমর্থকদের দাবি, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এ কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সিরাজুল মোস্তফা চৌধুরীর সহযোগিতার কথা স্থানীয়রা উল্লেখ করছেন। কোনো পরিবার বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন বলেও জানান।
এদিকে, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়েও নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে উন্নত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও কর্মমুখী কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় তরুণ ভোটারেরা জানান, ইউনিয়নের নেতৃত্বে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।তবে সিরাজুল মোস্তফা চৌধুরীকে ঘিরে সমর্থকদের আগ্রহ থাকলেও নির্বাচনে শেষ পর্যন্ত জনগণ কাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে ভোটারদের রায়ে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা হবে প্রায় হাফ ডজনের বেশি। এতে,চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও নেতৃত্ব নিয়ে স্থানীয়দের প্রত্যাশা। সেই আলোচনায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পরিচিত মুখ হিসেবে সিরাজুল মোস্তফা চৌধুরীর নামও উঠে এসেছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সিরাজুল মোস্তফা চৌধুরী বলেন, এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। দায়িত্ব পেলে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই হবে মূল লক্ষ্য।’
এছাড়া, দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি এবং স্থানীয় ভোটারদের অবস্থানের ওপর।
© Deshchitro 2024