|
Date: 2026-09-20 20:35:02 |
জামালপুরের আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানায় দায়ের করা অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ চোর চক্রের ওই দুই সদস্যকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক শোনানি শেষে তাদেকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলো—শেরপুরের শ্রীবরদী উপজেলার কাউনেরচর গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস (২২) এবং একই গ্রামের শরাফত আলীর ছেলে নূরুজ্জামান(২৪)।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় অটোরিকশা চুরির প্রস্তুতিকালে ওই দুই চোরকে আটক করা হয়। জিজ্ঞাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর পাথর্শী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বাদী হয়ে অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই চোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই মো. জুনায়েদ হাসান বলেন, 'বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তারা আন্তঃজেলা অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দি দিয়েছে। এর আগে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
© Deshchitro 2024