নিয়ামতপুর থানা, নওগাঁ কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে থানা এলাকার ০১ টি স্থান থেকে ৫০০ গ্রাম গাজাসহ ০১ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ অদ্য ২০-০৯-২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ০২ নং চন্দননগর  ইউনিয়নের অন্তর্গত সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অদ্য দুপুর ১২:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ  ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।  আসামীর  নাম মো: ওমর ফারুক(৪২), পিতা-মৃত ওয়াজেদ আলী, সাং-শিয়ালীপাড়া, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে  অবৈধ মাদকদ্রব্য  গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024