টাঙ্গাইলের মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পর্দায় অংশগ্রহণ করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিনের নিরলস অনুশীলন একাগ্র সাধনার ফসল হিসেবে এই অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তিনি বলেন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে কাজ করে আসছে। সংগীত নৃত্যসহ নানা শাখায় নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এখানকার শিক্ষার্থীদের। সেই ধারাবাহিকতায় সংস্থার ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি বিশেষ পরিবেশনা তৈরি করা হয়, যা সম্প্রতি এটিএন বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ভাবে প্রচারিত হবে

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন-রুপু, মৌমিতা, অনিমা,অর্ণা, নন্দিনী, জাহ্নবী,জারিন, সিনহা, তানহা, দোলা, মথুরা, অদ্রিকা, মারিয়া, তিথী, ঐশি, স্বর্না, রিয়া, সান্নিধ্যা, গুন গুন , তুবা, আরিবামায়মুনা, লিছানা, রাফিয়া, তুর্না, তাজরী

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দলীয় নৃত্যের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, ঐতিহ্য আবহমান বাংলার রূপ তুলে ধরে। তাদের সুশৃঙ্খল উপস্থাপনা, ছন্দময় পরিবেশনা এবং সাবলীল অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে। ক্ষুদে এই শিল্পীদের পরিবেশনা দেখে অনুষ্ঠানের উপস্থাপক বিচারকরাও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরও এগিয়ে যাওয়ার শুভকামনা জানান

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার নির্বাহী পরিচালক জানান, জাতীয় পর্যায়ের একটি চ্যানেলে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ সংস্থার জন্য একটি বিশেষ অর্জন। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরাই তার মূল লক্ষ্য। এই সাফল্য আগামী দিনে আরও শিক্ষার্থীকে সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

এ সময় অভিভাবকরাও তাদের সন্তানদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, সন্তানরা টেলিভিশনের পর্দায় নিজেদের প্রতিভা তুলে ধরতে পারায় তারা গর্বিত। স্থানীয় সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরাও এই অনুষ্ঠান দেখে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন

মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা এর আগেও বিভিন্ন স্থানীয় জাতীয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এটিএন বাংলার মতো একটি জাতীয় চ্যানেলে অংশগ্রহণের মধ্য দিয়ে সংস্থাটির পরিচিতি আরও বিস্তৃত হলো বলে মনে করছেন

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024