ফজরের নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন হাফেজ রোকনুজ্জামান রিপন(২৬)। 

 প্রতিদিনের মত তিনি আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৫ টার দিকে তার বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর বামনাছড়া থেকে পাশ্ববর্তী পুরির পটল হাজী বাড়ি জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। ইমামতি করার জন্য বাসা থেকে বের যান। কিন্তু তিনি বাড়ীও ফিরে আসেননি মসজিদেও যাননি। পরে তার বাড়ী থেকে মসজিদে যাওয়ার পথে উলিপুর বজরা রোডের সাইনবোর্ড বাজার নামক স্হানে তার ব্যবহার পাঞ্জাবি, পাগড়ি, সেন্ডেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। রাস্তার পাশে বাইসাইকেল দাড়ানো ছিলো। এ ঘটনা  দেখে এলাকাবাসী তার বাড়ীতে খবর দেন। এ অবস্থায় তার পিতা জয়নাল আবেদিন মনে করছেন, তার ছেলে হাফেজ রিপন হয়তো অপহরণ হয়েছে। শোকে বিহ্ববল মা জানান, সকালে প্রতিদিন মসজিদে ইমামতি করবার যায় কিন্তু আজ ফিরে আসলো না। তার স্ত্রী  জানান, তার সাথে কারো শত্রুতা নেই কেন এমন ঘটনা হলো। একই প্রশ্ন এলাকাবাসীর। তাঁরা হাফেজ রোকনকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আবেদন জানান। হাফজ রোকনের ৬ মাসের একটা মেয়ে বাচ্চা আছে। প্রতিবেশী ফজলুল হক জানান, সকালে আমাদের সালাম দিয়ে নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ হলো। আমরা তাঁকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি। 

এ ব্যবহার উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার জানান, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাঁকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।#



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024