|
Date: 2026-09-26 10:33:18 |
ফাইল ছবি-নিহত মোজাফফর আহমদ ।
কক্সবাজারের কুতুবদিয়ায় খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মোজাফফর আহমদ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোজাফ্ফর আহমদ উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচরের বাসিন্দা।গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর২০২৬) সন্ধ্যায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার বিকালের দিকে স্থানীয় পিলটখাটা খালে মাছ ধরতে জাল বসায়। এক পর্যায়ে সে পানিতে তলীয়ে যায়। প্রায় দেড়ঘন্টা পর তাকে খাল থেকে মৃত উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কৈয়ারবিল ইউপি' র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, বৃদ্ধ মোজাফফর জাল নিয়ে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
এবিষয়ে,থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মাহবুবুল হক জানান, খালে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে মোজাফফর আহমদ মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ইউপি চেয়ারম্যানসহ পারিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024