|
Date: 2026-09-26 18:26:46 |
কক্সবাজারের কুতুবদিয়ায় টানা তিন দিনে সাড়ে ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুতু্বদিয়া কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, মাতারবাড়ি ৩৩ কেভি লাইনের শাটডাউনের কারণে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।এতদ্বারা কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এলাকার সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসডিসি কর্তৃক মিয়ারঘোনা, মগনামা ল্যান্ডিং সাব-স্ট্যাশন ও কুতুবদিয়া ৩৩/১১ সাব-স্ট্যাশন মেরামত কাজ সম্পাদনের জন্য মাতারবাড়ি ৩৩ কেভি ইনকামিং লাইন শাটডাউন গ্রহণ করা হবে।
উক্ত শাটডাউনের কারণে ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (শনিবার), বিকাল ০২:০০টা হতে বিকাল ৫:৩০টা পর্যন্ত (প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট) ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (রবিবার), সকাল ০৮:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৪ ঘন্টা) ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (সোমবার), সকাল ০৮:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৪ ঘন্টা) কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।আবাসিক প্রকৌশলী,কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ।বিপিডিবি, চকরিয়া, কক্সবাজার।
© Deshchitro 2024