‎

‎বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর হাতে খাতা-কলমসহ জ্যামিতি বক্স, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে বাঙালি ফাউন্ডেশন। শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

‎

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান।

‎

‎বিতরণ করা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রঙ পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ। অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশনের ঢাকার অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‎

‎মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙালি ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সাল থেকে ফাউন্ডেশনটি সারাদেশে মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।


‎

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024