|
Date: 2026-09-28 17:27:32 |
বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ীকে গুলি ও অপর ২ জনকে জখম করার ঘটনায় মামলার ৩নং আসামী ফাহাদ (২০)কে আমানউল্যাপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুজ্জামান উক্ত আসামীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।
রোববার সন্ধার দিকে আইয়ুবপুরে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়লে তার মাথায় ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগে। এ সময় শিহাব ও সৌরভ নামে দুই ভাই এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসীরা রক্তাক্ত্ব গুরুতর জখম করে।
আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তাররা আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলে জরুরী বিভাগে পাঠায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© Deshchitro 2024