রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক জন গুলিবৃদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর-২৬) সকাল সাড়ে টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সিমুল তলার নিচে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যবকের নাম
মিনারুল (৩০) সে ওই গ্রামের জামাত মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , সকালে মিনারুল স্থানীয় একটি নদীতে মাছ ধরতে যান। এ সময় পূর্ববিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এময়  স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকা জনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024