কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। 


২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর)।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট,মাদক,চোরাচালান,বাল্যবিবাহ, সামাজিক অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।  #

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024