দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর (১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'কাঞ্চন-১'-এ এই সভা অনুষ্ঠিত হয়।


​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি।
​জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয় এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


​এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায়‌ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর ২আসনের (বিরল, বোচাগঞ্জ)সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক , দিনাজপুর ১আসনের(বিরগঞ্জ, কাহারোল) সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ৫আসনের (ফুলবাড়ি, পার্বতীপুর)এমপি রেজওয়ানুল হক সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024