শেরপুরে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি’-এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এ সময় পুলিশ সুপার বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান। জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫.০০) অর্জনকারী শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে ‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024