|
Date: 2026-10-04 00:01:48 |
বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে; মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ তৈরি করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে 'ইকোথন-২০২৬' গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জিডিপি'র অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় অনেক কম। এদিকে, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টিকেই সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়ছে। অনিশ্চয়তাই এখন স্বাভাবিক অবস্থা হয়ে দাড়িয়েছে। ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি ও পরিবহন খরচকে অস্থির করে রেখেছে। অন্যদিকে বাণিজ্যে সংরক্ষণবাদ ও শূল্ক-বাধা বাড়ছে।
বাংলাদেশের মত আমদানি নির্ভর ও রফতানিমূখী অর্থনীতিতে এর প্রতিটি ধাক্কা সরাসরি এসে পড়ছে বলেও জানান অর্থমন্ত্রী।
© Deshchitro 2024