|
Date: 2026-10-05 18:27:01 |
‘শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চল ও প্রাথমিক শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মাহমুদন্নবী, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদা বেগম, চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুখলেছুর রহমান, জেএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদ, দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, গোবড়াপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুর রশিদ সরকার, প্রধান শিক্ষক সুফিয়া বেগম ও রেহেনা বেগম।
এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও কলেজের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন এবং উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসমূহের যৌথ আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024