|
Date: 2026-10-10 15:27:39 |
আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন ও লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. শামসুল ইসলাম, লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম , বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ।
প্রশিক্ষণে ২জন সুপারভাইজার সহ ৩০ জন অংশগ্রহণ করেছেন।
© Deshchitro 2024