রংপুরের পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, আবাসিক মেডিকেল অফিসার অনিন্দ্য কুমার দে,

থানা ওসি সেলিম মালিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নির্মল কুমার ও সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার সহ অনেকে। 

সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024