রংপুরের পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফা ইয়াসমিনের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আল-আমিন সোহাগ, সদস্য 

সচিব হযরত আলী বিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদুল ইসলাম জাফর, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ টোটন ও জান্নাতুল নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে উপজেলার কৃষি কার্যক্রম, কৃষকদের বিভিন্ন সমস্যা ও কৃষি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি কৃষির উন্নয়ন ও কৃষকদের সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমরা শুরু থেকেই দৃঢ় অবস্থানে থেকে কাজ করার চেষ্টা করছি। কৃষকদের স্বার্থ রক্ষা করা এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য।’ কৃষকদের অধিকার ও বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024