নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে উদ্ধারকৃত ৫ টি বক অবমুক্ত করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। 


বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বকগুলো অবমুক্ত করা হয়।  


এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ প্রকৃতি আন্দোলনের সভাপতি এমরান আলী রানা,  সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য ফোরামের সভাপতি  জুলহাজ কায়েম, সাংবাদিক ও পরিবেশ কর্মী  আবু জাফর সিদ্দিক, পরিবেশ কর্মী মোতালেব হোসেন,  সাংবাদিক বায়েজিদ ইসলাম জয় প্রমুখ। 


এর আগে চলনবিলের ডাহিয়া ইউনিয়নের পারিল এলাকায় পরিবেশ কর্মী জুলহাজ কায়েমের নেতৃত্বে অভিযান করে বক ও পাখি শিকারীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024