লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। লাখাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ আজম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক আশীষ দাশগুপ্ত সহ পূজা কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্নকরণে সকল প্রস্তুতি সম্পন্ন। পূজা উদযাপন কালে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ভিডিপি মোতায়েন করা হবে। একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভিজিলেন্স টিম মাঠে থাকবে।উপজেলা বিএনপির পক্ষে একটি স্বেচ্ছাসেবক টিম মাঠে থাকবে। পূজা চলাকালীন সময়ে আজানেরও নামাজের সময় যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয় এবং পূজার সাথে সংগতি রেখেই গানবাজনা চলবে কোন প্রকার মাদক ও ডিজে গান বাজানো যাবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024