‘তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’-এমন প্রতিপাদ্যে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক এক অবহিতকরণ সভা হয়েছে শেরপুরে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে ১৬ অক্টোবর শুক্রবার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা তারাগর এলাকায় এ সভাটি অনুষ্ঠিত হয়। শহীদ মাহবুব আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা খবি হাসান শরাফত, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, শহীদ মাহবুবের মা মাহফুজা বেগম, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ। সভায় তথ্য অধিকার আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সেবাপ্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024