|
Date: 2026-10-16 19:13:51 |
লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার।
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মো. রোমান মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থানাধীন চাঁদের হাসি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রোমান মিয়া এনআই অ্যাক্টের ১৩৮ ধারার বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে দায়রা মামলা নং-৩৪২/২৫ এবং সিআর মামলা নং-৭০১/২৪ (হবিগঞ্জ) রয়েছে। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা মামলায় আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।দায়রা মামলা নং-৩৪২/২৫ ও সিআর মামলা নং-৭০১/২৪ (হবিগঞ্জ)।
দণ্ডিত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024