পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গলাচিপা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সংকলাল দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলা ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সাকিব হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাফল্য অর্জন করেছে। পত্রিকাটি মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইনেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বিশেষ করে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে কালবেলার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে দেশ গঠনেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কালবেলার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, প্রকাশক, কর্মকর্তা ও কর্মচারীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মহিবুল্লাহ এনিম এবং বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আগামীর সময়ের উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ, প্রচার সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. আরেফিন লিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মহসিন হোসেন জয়, হাসিবুর রহমান স্বাধীন, মো. রাকিব, নিকর হালদার, মোহাম্মদ মনসুর, ফেরদাউসসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024