বারান্দায় কফির কাফে ধোঁয়া উড়ছে, তাহার অঙ্গে অঙ্গ লাগিয়ে মেঘকন্যাগুলোও হইহুল্লোর করছে।

এ দৃশ্যে মন জুড়াবে যে কোনো পাষাণ হৃদয়ের।


এসেছি মোরা মেঘের রাজ্যে

করিতে সাক্ষাৎ মেঘের সাথে ;


হইলো সাক্ষাৎ খুব ভোরে

সকাল গড়িয়ে দুপুর হলে, 

পার হইলো তারা সাজেকের দূর আকাশে।


পূর্বাহ্নের সুশীতল সুস্নিগ্ধ সমীরনে

মেঘকন্যাগুলো যখন তাদের সুকেশের সুস্নিগ্ধ সুবাসে বরন করেছিলো আমাদের ; 

এই অনুভূতি কভু ভুলিবার নহে!


তাদের সাথে গল্প হলো, আড্ডা হলো, দঃখগুলো ভাগাভাগি করে লেনদেন হলো!

খানিকটা মেঘের খাটে শুয়ে নিদ্রাও হলো।

রাজপুতের ন্যায় যখনই সূর্যের ঝিলিকগুলোর আগমন ঘটলো, তখনই লজ্জায় মেঘকন্যাগুলো আমাদের থেকে যোজন যোজন দূরে চলে গেলো।


যেতে যেতে বলিতে লাগিলো, আবার আসবেন মহাশয় মোদের সাথে করিতে সাক্ষাৎ! 

বলিলাম - বিদায় মেঘকন্যারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024