কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ মা সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সামছুল হক কিশোরপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন। 

সমাবেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নুরুন্নবী আজাদ আবু।

আরো বক্তব্য রাখেন, মোঃ হাফিজুর রহমান সেলিম, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষার্থী মোছাঃ মেফতাহুল জান্নাত তানিশা, হুমায়রা জান্নাত হাবিবা প্রমূখ। 

পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024