সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি সোসাইটি (Bangladesh Journalist Unity Society—BJUS)-এর বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন বোর্ড কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সাব্বির আহমেদ রনিকে নির্বাচিত করা হয়। সংগঠনের ইসি কমিটির প্রত্যক্ষ ভোট এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে তিনি এ দায়িত্ব লাভ করেন।


সভায় ২২ সদস্যবিশিষ্ট বোর্ড কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান মিজান (মিজান প্রধান)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু আলীম ও সায়েম ইসলাম টুটুল। ফাইন্যান্স সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল কাইয়ুম মিঠু।


ইসি কমিটির সর্বসম্মতিক্রমে বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু অশোক ধর, খান নজরুল ইসলাম হান্নান, ওমর ফারুক জালাল, মো. বশির-উজ্জামান, শফিকুর রহমান, মো. মোক্তার হোসেন, মো. রোকনুজ্জামান রকি ভূঁইয়া, রফিকুল হুদা বাবু, মো. মফিজুল ইসলাম কাজল ও রফিকুল ইসলাম জুয়েল।


এ ছাড়া এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন রাজিবুল ইসলাম, জাহিদুর রহমান মিঠু, শাহাবুদ্দিন মাসুদ, মো. মঈন উদ্দিন উজ্জ্বল, মো. জামাল হোসেন আলম ও আলোক বসু।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রথম বোর্ড সভায় বোর্ডের মধ্য থেকে একজন সভাপতি মনোনীত করা হবে। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হবে।


এ ছাড়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন বিভাগ ও মহানগরে সংগঠনের কমিটিগুলো ‘Bangladesh Journalist Unity Society (BJUS) নামে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024