|
Date: 2026-10-20 14:11:33 |
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন, পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁপাপুর ইউনিয়ন় বিএনপি'র সহ-সভাপতি মহসিন আলী টুকু, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়়ারম্যান আনোয়়ার হোসেন হিটলু, সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম ও ইউনুস আলীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বিশাল মোটরসাইকেল সোডাউন বের করা হয়। এ সময় চাঁপাপুর ইউনিয়নের ১৬টি পূজামন্ডপ পরিদর্শন এবং পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে আর্থিক অনুদান বিতরণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমিনুল হক, কামরুজ্জামান, ওবায়দুল তালুকদার, গাজী উদ্দিন, খায়রুল ইসলাম, আনোয়়ার হোসেন, আব্দুল হান্নান, ইউসুফ আলী, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, শফিজ উদ্দিন, ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, সজীব হোসেন, চাঁপাপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ফেরদৌস আলী, কৃষক দলের সভাপতি ইসরাফিল আলমসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী। তাদের মোটরসাইকেল শোডাউনে শরব হয় এলাকা।
© Deshchitro 2024