|
Date: 2026-10-21 13:52:08 |
বগুড়ার আদমদীঘি উপজেলার আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজ বাবার নামে প্রতিষ্ঠিত আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানা চত্ত্বরে নতুন ভবন নির্মনের জন্য জায়গা নির্ধারণ করেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সাধারণ সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ায় বিশেষ প্রতিনিধি ফজলুল বারী তালুকদার বেলাল।
এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ ও ফরিদ হোসেন, বিএনপি নেতা রাজিবুল ইসলাম ভুট্টু, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু রায়হান রানা, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার ফরিদ ও সহ-সভাপতি মহসিন আলী টুকু, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, শ্রমিক নেতা জুয়েল হোসেন, আপেল প্রামানিক, যুবনেতা রতন, আড়াইল ফয়জুল উলুম ক্বাওমী হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ডা: মোকলেছার মন্ডল, সিদ্দিক হোসেন এতিমখানার মুহতামিম আব্দুল জলিল-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। পরে ওই এতিমখানার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এতিমখানার মুহতামিম আব্দুল জলিল।
© Deshchitro 2024