রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।  মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি এই ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের নির্ধারিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন তিনি। মতবিনিময় শেষে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন অতিথিরা।

সাইদুল ইসলাম বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, শান্তি ও নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় কৈকুড়ী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, সব ধর্মের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যেতে চাই।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৈকুড়ী ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মনছুর আলী সরকার, সহসভাপতি সোলায়মান আলী, প্যানেল চেয়ারম্যান আক্কাস আলী বাদলসহ স্থানীয় বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024