|
Date: 2026-10-21 17:52:24 |
লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।
লাখাই উপজেলায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,৫নং করাব ইউনিয়নের মধ্যসিংহ গ্রামের জলফু মিয়ার ছেলে আব্দুল্লাহ(৩০) এবং পশ্চিম সিংহ গ্রাম ওয়াজেদ আলীর ছেলে মুসাইদ মিয়া (৩৩)।
পুলিশের দেওয়া তথ্য মতে,বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫:২৫ মিনিটে উপজেলার ৫নং করাব ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য সিংহগ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করে
উভয়ের নিকট হইতে মোট ১৩(তের) পিস ই/য়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে আরও জানা যায় আসামি দুজন মা/দক ব্যবসায়ী এবং চো/র বলে এলাকায় পরিচিত।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
© Deshchitro 2024