লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উতসব শারদীয় দূর্গা পূজা। আজ বুধবার বিজয়াদশমী র দিনে প্রতিমা বিসর্জ্জন এর আয়োজন চলে দিনব্যাপী। উপজেলার ৬৭ টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জ্জন এর জন্য তাদের জন্য নির্ধারিত স্থানে বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে হয়। খোজনিয়ে জানা যায় উপজেলার বলভদ্র নদের ঘাটে,কেউবা সুতাং নদীতে আবার কেউ বা কোন জলাশয়ে প্রতিমা বিসর্জ্জন দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহবায়ক আশীষ দাশগুপ্ত বলেন এবছর ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা শান্তি পূর্ণ ও ধর্মীয় সহাবস্থানের মধ্য দিয়ে সমাপ্তি হলো।পূজা উদযাপন কালে এ বছর সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন,পুলিশ প্রশাসন , উপজেলা প্রশাসন,আনসার ভিডিপি, এনএসআই, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।আমি তাদের সকলের সহযোগিতার জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024