‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল

‎

‎পলাশ ( নরসিংদী)  প্রতিনিধি

‎

‎

‎

‎                              নরসিংদী পলাশে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎             ২৩ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার  রাতে পলাশ উপজেলা পোস্ট অফিস  সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক  জাহাঙ্গীর আলম। মাহফিল সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি নূরে আলম রনি।

‎

‎                   উক্ত দোয়া  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও মানবকণ্ঠের সাংবাদিক হাজী জাহিদ, সমকালের আশাদুল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, প্রতিদিনের সংবাদের আলআমিন মিয়া, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ টুডের তারেক পাঠান, রূপালী বাংলাদেশের মাহাবুব সৈয়দ, দৈনিক জনকণ্ঠ ও ভোরের ডাকের সাংবাদিক সাইফুল ইসলাম, সবুজ বাংলার জাহিদ হোসেন, সময়ের আলোর বায়জিদ, বাংলাদেশ বুলেটিনের জাহিদ হোসেন, ঘোষণা পত্রিকার বেলায়েত হোসেন, ভোরের চেতনার  কামাল হোসেন , কামরুলজ্জামান, দেশের কাগজের মিনার হোসেন খান, দি ফিন্যান্সিয়াল পোস্টের মামুন শাহ পিংকু, ঢাকার ডাকের মামুন মোড়ল, শারমিন সুলতানা জনতার জমিন এবং আলোকিত বাংলাদেশের পারভেজ, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাহিদ হোসেন মনির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

‎


‎             দোয়া ও মিলাদ পরিচালনা করেন পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারী মো. ইসমাইল হোসেন হাশেমী ও কারী মাওলানা আব্দুল্লাহ।

‎

‎এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024