|
Date: 2026-10-24 03:35:48 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার নামে এক যুবক ও তাঁর ছোট্ট মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের প্রাণহানি এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে। পাশাপাশি স্থানীয় এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
একই পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক পরিণতিতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
© Deshchitro 2024