কক্সবাজারের কুতুবদিয়ায়  আলীআকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একটি রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়লে ৩৩টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কুতুবদিয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ৬৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কুতুবদিয়া ইউএনও মিজানুর রহমান  বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024