|
Date: 2026-10-24 20:19:09 |
মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
শনিবার(২৪ অক্টোবর) বিকাল আনুমানিক ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান কিশোরগঞ্জ গামী একটি পিকআপ ভৈরবগামী একটি সিএনজি কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি তে থাকা ৬ জন এবং পিকআপে থাকা ৩ জন সহ ৯ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলিয়ারচর ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
© Deshchitro 2024