|
Date: 2026-10-25 13:59:48 |
জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ও পানিসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়সংলগ্ন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অপরদিকে, চরপুটিমারী ইউনিয়নের
চতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ফ্লাড সেন্টার কাজ, বেনুয়ারচর এবং ডিগ্রিরচর বাজার অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া এমপি সুলতান মাহমুদ বাবুর পৃষ্ঠপোষকতায় ইসলামপুর মিনি স্টেডিয়ামে ফাইনাল ফুটবল খেলা উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি একেএম শহিদুর রহমান শহিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মহিলাবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, আসন্ন চরগোয়ালিনী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছামিউল হক লাভলু এবং গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার।
© Deshchitro 2024