লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। লাখাইয়ে ৬ নং বুল্লা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের পূর্ব বুল্লা গ্রামের নুরুল ইসলাম মেম্বার বাড়ী হতে রত্নাখাল ব্রীজ পর্যন্ত রাস্তার কাজ, সময় মত শুরু না করায়  এক সংরক্ষিত মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে অনলাইন অফলাইন যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। লাখাই প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায় বিগত ২০২৪ - ২৫ অর্থ বছরে পূর্ব বুল্লা হাজী বাড়ী পিআইও কাল ভর্ট হতে নুরুল ইসলাম এর বাড়ী পর্যন্ত মাটি ভরাটের মাধ্যমে ইউপি সদস্য শিরিন আক্তার কে প্রকল্প চেয়ারম্যান করে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল কিন্তু তিনি সময় মত কাজ শুরু না করায় এবং কাজের মেয়াদ শেষ হওয়ায় রাস্তায় বরাদ্দকৃত টাকা ফেরত দিলেন ইউপি সদস্য শিরিন আক্তার। এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব বলেন, ২০২৪ -২৫ অর্থ বছরে বরাদ্দকৃত ওই প্রকল্পের কাজ শুরু না করায় ফেরত দেয়া হয়েছে। সংরক্ষিত মহিলা মেম্বার শিরিন আক্তার বলেন, আমাকে যে পরিমাণ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল ওই টাকা দিয়ে রাস্তার কাজ করা সম্ভব হবেনা তাই রাস্তার কাজ না করে টাকা ফেরত দিয়েছি। এ বিষয়ে বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ বলেন, যথা সময়ে কাজ শুরু না করায় টাকা ফেরত দেয়া হয়েছে তবে রাস্তার কাজ সময় মত না করায়  এলাকার জনগণের দূর্ভোগ রয়েই গেল। এ বিষয়ে পূর্ব বুল্লা গ্রামের জনসাধারণের মাঝে নানা প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ বিরাজ করছে। কেউ বলছেন কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন আবার কেউবা বলছেন সময় মত রাস্তার কাজ শুরু না করায় আমাদের চলাচলের রাস্তাটি অকেজো হয়ে পরেছে। এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে ওই রাস্তাটি জনসাধারণের দূর্ভোগ লাঘবে পূনরায় টাকা বরাদ্দ দেয়ার দাবী জানান।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024