|
Date: 2026-10-27 19:34:26 |
নীলফামারীর ডোমারে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ডায়মন্ড সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি সদ্যপ্রয়াত হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরের বাজার রেলগেট সংলগ্ন ডায়মন্ড সমিতি মার্কেটে মো. আজগার আলী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রয়াতের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন চিকনমাটি ধনীপাড়া মসজিদের খতিব মাওলানা আবু জাফর সিদ্দিকী।
শোকসভায় উপস্থিত ছিলেন- ডায়মন্ড সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমান, সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাবিবুর রহমান বাবু, প্রয়াতের জামাতা আবু হানিফ প্রমুখ সহ সমিতির সদস্য, মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২শে অক্টোবর) মৃত্যুবরণ করেন হাবিবুল হক দুলাল মাস্টার। তিনি ডায়মন্ড সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দীর্ঘকাল শিক্ষাদান করে অবসরগ্রহণ করেন।
© Deshchitro 2024