|
Date: 2026-10-27 20:05:39 |
জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছ।
সোমবার (২৬ অক্টোবর) কিংডম অব দ্য নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদে হলরুমে এর আয়োজন করা হয়েছে।
“জেন্ডার স্টেরিওটাইপ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট”। জেনেসিস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ দূর করা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষক, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মাহবুব আলম , যুবসমাজের প্রতিনিধি এবং জেনেসিস ফাউন্ডেশনের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
তাঁদের অংশগ্রহণে জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রশাসন, গণমাধ্যম এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে জেনেসিস ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শামসুল আলম রিফাত সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ চিহ্নিত করা, বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। পুরো সেশনটি অংশগ্রহণমূলক ও প্রাণবন্তভাবে পরিচালনা করেন জেনেসিস ফাউন্ডেশনের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশনস মোঃ ইমরান হাসান রাফিন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কমিউনিটিভিত্তিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক ও যুবসমাজের সমন্বিত অংশগ্রহণ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
জেনেসিস ফাউন্ডেশন বিশ্বাস করে, একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
© Deshchitro 2024