|
Date: 2026-10-27 20:05:58 |
মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার(২৭অক্টোবর)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলার যুবদলের উদ্যোগে র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা যুবদল। র্যালি শেষে উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটনের নেতৃত্বে কুলিয়ারচর পৌরসভার বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে ময়লা-আবর্জনা পরিস্কার করেন উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীর।
এর আগে দুপুর ১২টার দিকে যুবদলের উদ্যোগে র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবদলের কার্যালয়ে এসে শেষ হয়।পরে উপজেলা যুবদলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাহ আলম সহ উপজেলা বিএনপি,যুবদল ও সগযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর মধ্যে ছিল পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন, স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসাসেবা সহ অন্যান্য সামাজিক কর্মসূচী।
© Deshchitro 2024