বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজারে আনন্দ র‍্যালি ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আনন্দ র‍্যালি শেষে হেসাখাল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সম্ভাবনাময় নেতা মাজহারুল ইসলাম ছুফু, হেসাখাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন মিয়াজী, হেসাখাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রত্যাশী ইয়াকুব আলী, যুবনেতা নাছির উদ্দীন পিন্টু, সারোয়ার আলম, সৌরভ ভূঁইয়া, শামসুল আলম, তানভীর হোসেন, মিরাজ আহমেদ, এনায়েত উল্লাহ, জাবেদ আহমেদ, মহরম পাটোয়ারী, কাশেম আহমেদ ও শাহাবুদ্দীন।


এ ছাড়া উপস্থিত ছিলেন হেসাখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, বিএনপি নেতা কাদের ভূঁইয়া, মন্নান শাহ, মাঈন উদ্দিন ও দেলু আহমেদ।


হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবীব জনী, সাধারণ সম্পাদক রিপন মজুমদার এবং ছাত্রনেতা সৈকত হোসেন, পারভেজ হোসেন, আব্দুর রহমান, আজিজ আহমেদ ও মোহাম্মদ সায়েমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024